Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে

পলাশবাড়ীতে ভোটকেন্দ্রের পাশ থেকে ২০০ লাঠি উদ্ধার

পলাশবাড়ীতে ভোটকেন্দ্রের পাশ থেকে ২০০ লাঠি উদ্ধার

অনলাইন ডেস্ক ►

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে একটি ভোটকেন্দ্রের পাশের বাড়ি থেকে বিপুল পরিমাণ বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় বাড়ির কাউকে আটক করা সম্ভব হয়নি। গত বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব লাঠি উদ্ধার করা হয়। বাড়িটি উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নেতা আল-আমিনের বলে জানিয়েছে পুলিশ। আল-আমিন ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে এবং ওয়ার্ড জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল নেতা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রের উত্তর পাশে একটি একতলা ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় ২০০টি বাঁশ ও গাছের ডালের লাঠি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় বাড়ির কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad