Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৪ বার দেখা হয়েছে

ফুলছড়িতেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে

ফুলছড়িতেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে

বুড়াইল স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্র

আমিনুল হক, ফুলছড়ি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় গাইবান্ধা-৫ আসনের ফুলছড়ি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল থেকে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সকাল সাড়ে ৭টায় নির্ধারিত সময়েই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয় এবং বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। নির্বাচনকে ঘিরে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

সকালের দিকে বিভিন্ন এলাকায় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও প্রবীণ ভোটারদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। নির্বাচন ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং দিনভর ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad