Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনীয় দেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় বেশ জাকজমকভাবে উদযাপন করা হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। গতকাল মঙ্গলবার সকালে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি গাইবান্ধা শহর প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুল মাঠের স্টেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় দুর্যোগ প্রতিরোধের ওপর সচেতনতামূলক আলোচনা ও দুর্যোগ প্রতিরোধের সঠিক কৌশল জানার জন্য বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম হেদায়েতুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছা. রেজিনা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধার উপ সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি সাহাবুল শাহীন তোতা, এসকেএস ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আশরাফুল আলম, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি বিপ্লব ইসলামসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। অনুষ্ঠানে উপস্থাপনা করে বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের সুশীল প্রকল্পের ম্যানেজার মেহেদী হাসান।

এই দিবস উপলক্ষে সচেতনতামূলক বেশ কয়েকটি কার্যকরী ও শিক্ষণীয় মহড়া প্রদর্শিত হয়। যেমন ভূমিকম্প হলে প্রথমে কি করতে হবে, কোথায় যোগাযোগ করতে কবে, আগুন লাগলে প্রথম করণীয় হিসেবে ফারার সার্ভিস অফিসে ফোন করতে হবে এবং পরবর্তী করণীয় কী, সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে নিভাতে হবে ইত্যাদি মহড়া শত শত মানুষের সামনে প্রদর্শিত হবার পর বেশ আগ্রহী হয়ে মানুষ ধারণা লাভ করেন।    
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad