Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পলাশবাড়ীতে দূর্গাপুজা উদযাপন উপলক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

পলাশবাড়ীতে দূর্গাপুজা উদযাপন উপলক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

পলাশবাড়ী প্রতিনিধি  ►
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন-এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার তরুণ কুমার দত্ত, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তৃপ্তি রানী সরকার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, মোটর শ্রমিক সভাপতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার,

উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, কাশিয়াবাড়ী মন্দির কমিটির ধনেশ্বর চন্দ্র প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সকল পূজামন্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উল্লেখ্য; উপজেলার ১টি পৌরসভা এবং ৮টি ইউনিয়নে এ বছর ৫৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad