Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পলাশবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

পলাশবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

পলাশবাড়ী প্রতিনিধি ►
‘শিশু বিয়ে আর নয়-কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদ্ধসঢ়;যাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে সোমবার (১২ অক্টোবর) সকালে দিবস উপলক্ষে একটি র‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তন-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকসহ অন্যান্যরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার।

এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad