Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৪ মিনিট আগে
  • ১৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা

বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
সারা বাংলাদেশে এক যোগে ফ্যমিলি কার্ডের কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল সোমবার ভিড়িও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় ভাবে ফ্যামিলি কার্ডক্রমের উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রীসহ অতিথিবৃন্দ। এতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা যুক্ত ছিলেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু,

পৌর জামায়াতের আমীর মুহাম্মদ একরামুল হক, উপজেলা মৎস্য অফিসার মাধব রায়, উপসহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা, সমাজসেবা অফিসার কাজী মো. আবুল মুনসুর , আইসিটি অফিসার কৃষ্ণ রায়, একাডেমিক সুপার ভাইজার মো. বেলাল হোসেন, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল মান্নান আকন্দ। এ সময় ১৫ জন ফ্যামিলি কার্ড জরিপকারি ও সুপারভাইজার উপস্থিত ছিলেন।

গোবিন্দগঞ্জ প্রতিনিধি  জানান ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে  ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক  অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নিবাহী কর্মকতা সৈয়দা ইয়াসমিন সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন  উপজেলা সমাজ সেবা কর্মকতা শফিউল আলম মন্ডল,  উপজেলা বিএনপি’র আহ্বায়ক  ফারুক আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনু,

সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পযায়ের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপজেলা নিবাহী অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা  সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।  

দিনাজপুর প্রতিনিধি জানান ►
দিনাজপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কাঞ্চন সভাকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি সাংবাদিকদের এ কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত করেন।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত অবহিতকরণ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ  সুপার, জেদাল আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad