Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার করল পুলিশ

অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার করল পুলিশ

অনলাইন ডেস্ক ►
দুদিন ধরে অবরুদ্ধ থাকা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটে চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপার ক্যাম্পাসে এসে এই উদ্ধার অভিযান চালান।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে তারা বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উপাচার্য ভবনে প্রবেশ করেন। এ সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, উপাচার্য অসুস্থ হয়ে পড়ায় তাঁরা তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে এসেছেন এবং শিক্ষার্থীদের দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে টানা ২৮ ঘণ্টা বিদ্যুৎ, পানি ও খাবার সরবরাহ বিচ্ছিন্ন অবস্থায় উপাচার্য ভবনে অবরুদ্ধ ছিলেন উপাচার্যসহ ১২ জন। সোমবার (১২ অক্টোবর) সকালে যোগদানের ১৮ দিন পর তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভবনে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাঁকে বের হতে দেওয়া হবে না।

অবরুদ্ধ অবস্থায় উপাচার্য গুরুতর অসুস্থ বোধ করায় তার স্বাস্থ্য পরীক্ষা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। চুয়েট মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. মো. সাহাব উদ্দিন তাকে সুস্থ বললেও, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. টিপলু কান্তি দে জানান যে উপাচার্যের রক্তচাপ বেশি এবং বুকে ব্যথা থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। তবে শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারের চিকিৎসকের ওপরই ভরসা রাখেন।

গত ২১ সেপ্টেম্বর ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও তার সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মবিরতিতে যান। তীব্র প্রতিবাদের মুখে ২৪ সেপ্টেম্বর অনলাইনে যোগদান করলেও গত ১৮ দিন তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad