Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৬৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কথাচিত্র গাইবান্ধা’র আত্মপ্রকাশ

কথাচিত্র গাইবান্ধা’র আত্মপ্রকাশ

মোস্তাফিজুর রহমান ►
গাইবান্ধায় চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ এবং সুস্থধারার চলচ্চিত্র চর্চাকে এগিয়ে নিতে আত্মপ্রকাশ করেছে নতুন চলচ্চিত্র সংগঠন কথাচিত্র গাইবান্ধা (KOTHACITRA GAIBANDHA)। শুদ্ধ আত্মা, বিশুদ্ধ চলচ্চিত্র (Pure Soul, Pure Cinema) স্লোগানকে ধারণ করে ২০২৫ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি জেলার চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ, প্রসার এবং একটি উদার, গণমুখী ও বৈষম্যহীন চলচ্চিত্র পরিবেশ গড়ে তুলতে কাজ করবে।

সংগঠনটির পক্ষ থেকে গত ৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের নাম ঘোষণা করা হয়। এতে আবু বকর সিদ্দিক সভাপতি এবং মারুফ ভূঁইয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের প্রধান লক্ষ্য হলো চলচ্চিত্রের নান্দনিক ও শৈল্পিক গুরুত্বকে প্রাধান্য দিয়ে দেশীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে সুস্থধারার চলচ্চিত্র সংস্কৃতি গড়ে তোলা। পাশাপাশি তরুণ ও সর্বস্তরের মানুষের মধ্যে চলচ্চিত্রভিত্তিক চেতনার বিকাশ, চলচ্চিত্র শিক্ষা সম্প্রসারণ, স্বাধীন ও মূলধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ প্রদান এবং নতুন নির্মাতা তৈরিতে কাজ করবে সংগঠনটি।

পরিকল্পিত কার্যক্রমের মধ্যে রয়েছে নিয়মিত দেশি-বিদেশি ধ্রুপদী ও সমসাময়িক চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র বিষয়ক সাময়িকী ও ওয়েব কনটেন্ট প্রকাশ, আলোচনা সভা, কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম, জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ ও আয়োজন, চলচ্চিত্র বিষয়ক জরিপ ও গবেষণা পরিচালনা, নিজস্ব পডকাস্ট প্রকাশ এবং স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ।

সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন, চলচ্চিত্র নির্মাতা, লেখক ও গীতিকার আসাদ সরকার এবং গণমাধ্যমকর্মী মোস্তাফিজুর রহমান।

ঘোষিত কার্যকরী পরিষদে সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ভূঁইয়া, কোষাধ্যক্ষ সুরাইয়া তাছনিন সাথী, দপ্তর সম্পাদক আপন, চলচ্চিত্র প্রদর্শন ও চলচ্চিত্র উৎসববিষয়ক সম্পাদক ইসরাত জাহান সেতু, প্রকাশনা ও গবেষণাবিষয়ক সম্পাদক আসমাউল হুসনা তিথী, পাঠচক্র ও কর্মশালাবিষয়ক সম্পাদক নাহিদ হাসান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলী আহমেদ শাওন, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ইমরান প্রধান আনন্দ এবং জনসংযোগবিষয়ক সম্পাদক ইব্রাহিম মিয়া দায়িত্ব পালন করবেন।

সংগঠনটির তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ইমরান প্রধান আনন্দ বলেন, গাইবান্ধাকে চলচ্চিত্র চর্চার একটি সক্রিয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী, প্রশিক্ষণ, গবেষণা ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে জেলার তরুণদের চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা তৈরিতে কাজ করবে কথাচিত্র গাইবান্ধা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad