Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

চ্যাম্পিয়নস লিগে খেলার দোরগোড়ায় হামজা চৌধুরী

চ্যাম্পিয়নস লিগে খেলার দোরগোড়ায় হামজা চৌধুরী

অনলাইন ডেস্ক ►
ক্লাব পরিবর্তন করতে যাচ্ছেন হামজা চৌধুরী। মিলেছে ইংল্যান্ড ছাড়ার আভাস। আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম অফসাইডপ্লাসের দাবি, দেশটির প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন সাবাহ এফকের সাথে ইতোমধ্যে চুক্তি সম্পন্ন করেছেন হামজা। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে খবরটি সত্যি হলে, লেস্টার সিটির সাথে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টানবেন হামজা। শৈশব থেকেই ইংল্যান্ডের এই ক্লাবের সাথে যুক্ত ছিলেন তিনি।

খেলেছেন বয়সভিত্তিক দল থেকে মূল দলে। এই সময় হামজা এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছেন। তবু গত মৌসুমে বাজে পারফরম্যান্সের কারণে লেস্টার সিটি অবনমিত হয়ে ইংল্যান্ডের তৃতীয় স্তরের ইএফএল লিগ ওয়ানে নেমে গেছে।

এমন পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ খুঁজছিলেন হামজা। সেই গন্তব্যই হতে পারে আজারবাইজানের বর্তমান লিগ চ্যাম্পিয়ন সাবাহ এফকে। সবচেয়ে বড় বিষয়, সাবাহ এফকে ইতোমধ্যে ২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে খেলছে। ডেনমার্কের ক্লাব আরহুসকে দুই লেগের প্লে-অফে হারাতে পারলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা করে নেবে ক্লাবটি। ফলে বাংলাদেশ ফুটবলের ইতিহাসেও নতুন অধ্যায় রচিত হবে—চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে হামজাকে।ভ্রমণ গাইড

তবে প্লে-অফে ব্যর্থ হলেও ইউরোপীয় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে না সাবাহ। সেক্ষেত্রে দলটি খেলবে উয়েফা ইউরোপা লিগে, অর্থাৎ যেকোনো অবস্থাতেই আগামী মৌসুমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে হামজার খেলার সম্ভাবনা রয়েছে। অফসাইডপ্লাস জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর সাবাহ এফকে ও হামজা চৌধুরী চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে। আনুষ্ঠানিক ঘোষণার পরই চুক্তির মেয়াদ ও আর্থিক বিষয়গুলো প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

লেস্টার সিটির বাইরে হামজা এর আগে ধারে খেলেছেন বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে। ক্লাব ফুটবলে ধারাবাহিক অভিজ্ঞতার পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলেও তিনি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফুটবলারদের বাজারমূল্য নির্ধারণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজা চৌধুরীর বর্তমান বাজারমূল্য ৪০ লাখ ইউরো, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা।

এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সেটি এলে শুধু হামজার ক্যারিয়ারই নয়, বাংলাদেশের ফুটবলও পেতে পারে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন এক প্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad