Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কনসার্টে হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, ক্ষোভে সরব শিল্পাঙ্গন

কনসার্টে হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, ক্ষোভে সরব শিল্পাঙ্গন

অনলাইন ডেস্ক ►
জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত বর্ষা বিপ্লবের গান কনসার্টে পারফর্ম করতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় ব্যান্ড আর্কের ভোকালিস্ট হাসান। মঞ্চে গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে তাঁকে লক্ষ্য করে পানির বোতল ছোড়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পারফরম্যান্স চলাকালে দর্শকদের একটি অংশের দিক থেকে ছোড়া একটি পানির বোতল গিয়ে হাসানের মাথায় আঘাত করে। তবে পরিস্থিতি বিচলিত না হয়ে তিনি পেশাদারিত্বের সঙ্গে অনুষ্ঠান চালিয়ে যান। ভিডিওটি শেয়ার করে এক দর্শক লিখেছেন, কনসার্ট চলাকালে সামনের দর্শকরা স্টেজে পানির বোতল নিক্ষেপ করে, দুর্ভাগ্যবশত একটা পানির বোতল ওনার মাথায় গিয়ে লাগে। কিন্তু তিনি খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলে নেন।

ঘটনাস্থলে উপস্থিত আরেক দর্শক লিখেছেন, আমি ছিলাম দ্বিতীয় স্ক্রিনের একদম সামনে, কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিত করলেও পরে সেটাকে সবাই তামাশার পর্যায়ে নিয়ে আসে, পরক্ষণেই সবাই আবার হাসান ভাইকেই গাইতে বলতে থাকে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সংগীত ও অভিনয়জগতের অনেকেই এ ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের শনাক্ত ও শাস্তির দাবি তুলেছেন।

সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘গতকাল মঞ্চে শিল্পী হাসান যখন ব্যান্ড নিয়ে গান করছিলেন তখন তাঁকে বোতল ছুড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ভুয়া, ভুয়া বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্যে অনুষ্ঠানে ছিল? যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেখানে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা ও মোবাইল ক্যামেরা ছিল, ইচ্ছে করলেই এদেরকে চিহ্নিত করা যায়। প্রত্যেককে দাগযুক্ত করুন।

আরেক পোস্টে তিনি লিখেছেন, মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সফল ইভেন্ট বা অনুষ্ঠানের প্রধান শর্ত। এ দায়িত্ব কি অনুষ্ঠান আয়োজক ঠিকমতো পালন করেছেন। প্রিন্স মাহমুদের ওই পোস্টের মন্তব্যে অভিনয়শিল্পী মিশা সওদাগর লিখেছেন, ভাই আমাদের সবার এক হওয়া উচিত। সংগীতশিল্পী রবি চৌধুরী লিখেছেন, খুবই দুঃখজনক। আর লুৎফর হাসানের মন্তব্য, এদের চিহ্নিত করা কঠিন না। শাস্তি হোক, দেখতে চাই। উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বর্ষা বিপ্লবের গান কনসার্টটির আয়োজন করে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad