Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বগুড়ায় বাসচাপায় ৩ শ্রমিকের মৃত্যু, আহত ১২

বগুড়ায় বাসচাপায় ৩ শ্রমিকের মৃত্যু, আহত ১২

দুর্ঘটনা কবলিত বাস।

বগুড়া প্রতিনিধি ►

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের চাপায় ৩ জন দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। আজ শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক পিলারে সজোরে আঘাত করে এবং সেখানে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, হতাহতরা সবাই দিনমজুর ছিলেন। এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad