Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৫-২০২৬, সময়ঃ রাত ০৭:২০
  • ৮৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ॥ ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা আদায়

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ॥ ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা আদায়

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের গোলাপবাগ হাটে অবৈধ ভাবে বাজার জাত করার সময় ৩০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় অবৈধ ভাবে মজুদ রাখায় ৩ কারেন্ট জাল ব্যবসায়ির প্রত্যেকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। পরে কারেন্ট জাল গুলি আগুনে পুড়ে ফেলা হয়। এর আগে গোবিন্দগঞ্জ পৌর এলাকার গোলাপবাগ বাজারে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে দোকানে মজুদ রাখা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামশীদ ইরাম খান। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান এবং গোবিন্দগঞ্জ থানার এএসআই সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। মৎস্য সম্পদ রক্ষায় ও অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad