Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দীর্ঘ বিরতির পর গানে ফিরলেন আলিফ আলাউদ্দিন

দীর্ঘ বিরতির পর গানে ফিরলেন আলিফ আলাউদ্দিন

অনলাইন ডেস্ক ►

দীর্ঘ পনেরো বছরের বিরতি ভেঙে নতুন অ্যালবাম নিয়ে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও উপস্থাপিকা আলিফ আলাউদ্দিন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততায় সংগীত থেকে দূরে থাকলেও, সুস্থ হয়েই আবারো নিজের ভালোবাসার জায়গায় ফিরেছেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর চতুর্থ একক অ্যালবাম।

অ্যালবামের নাম এবং গান প্রসঙ্গে আলিফ বলেন, ‘এবার ছয়টি গান নিয়ে অ্যালবামটি সাজিয়েছি। এর মধ্যে চারটি মৌলিক এবং দুটি গান আমার বাবা আলাউদ্দিন আলী ও মা সালমা সুলতানার গাওয়া গানের রিমেক। গানগুলোর সংগীতায়োজন করেছেন আমার স্বামী কাজী ফয়সাল আহমেদ। পিয়ানো থেকে শুরু করে রক বা পার্টি সং-সব ধরণের স্বাদই শ্রোতারা পাবেন।’

দীর্ঘ বিরতির কারণ জানতে চাইলে তিনি জানান, ব্যক্তিগত জীবন, মায়ের অসুস্থতা এবং নিজের কিডনিজনিত জটিলতার কারণেই এই লম্বা বিরতি। ইউটিউবের যুগে একক গান প্রকাশের বদলে অ্যালবাম প্রকাশের কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি নস্টালজিয়া পছন্দ করি। একক গানের চেয়ে অ্যালবামে শ্রোতারা পছন্দের গান বেছে নেওয়ার সুযোগ বেশি পান।’

কিংবদন্তি সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর কন্যা হওয়া সত্ত্বেও প্লেব্যাকে না পাওয়া প্রসঙ্গে আলিফের অকপট স্বীকারোক্তি, ‘আমার বাবা কিংবা মামা শওকত আলী ইমন-কারো কাছেই আমি সুযোগ চাইনি। আমি মনে করি, কাজের মান গুরুত্বপূর্ণ। ভালো গানের প্রস্তাব পেলে নিশ্চয়ই প্লেব্যাকে কণ্ঠ দেব, তবে কোনো কিছুর জন্য নামকাওয়াস্তে গাইতে চাই না।’ বর্তমানে নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত আলিফ আলাউদ্দিন জানালেন, সামনে বিদেশ সফরের পরিকল্পনাও রয়েছে তাঁর। সব প্রতিকূলতা কাটিয়ে আবারো গানে গানে শ্রোতাদের মাঝে ফিরতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad