Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সিরিজ জয়ের নেশায় মরিয়া বাংলাদেশ

সিরিজ জয়ের নেশায় মরিয়া বাংলাদেশ

অনলাইন ডেস্ক ►

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে এখন সমতা ১-১। আজকের শেষ ওয়ানডেটি পরিণত হয়েছে অঘোষিত এক ফাইনালে। সিরিজ নিজেদের করে নিতে বাংলাদেশ দল কতটা প্রস্তুত, তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। পাকিস্তানের বিপক্ষে আগের সিরিজের মতো আবারও কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। তবে সব চাপ জয় করে সিরিজ জয়ের হাসি হাসতেই বদ্ধপরিকর মেহেদী হাসান মিরাজের দল।

দলের বর্তমান মানসিকতা নিয়ে পেস বোলিং কোচ শন টেইট বলেন, ‘সিরিজ জেতার চাপ তো সব সময়ই থাকে, বিশেষ করে যখন আপনি আগের ম্যাচ জিতে ভালো অবস্থানে আছেন। ছেলেরা বেশ স্বস্তিতে আছে এবং প্রতিটি জয় থেকে আত্মবিশ্বাস পাচ্ছে। আমরা সিরিজ জিততে চাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট সব সময়ই ব্যাটারদের জন্য সহায়ক। কিউইদের নতুন দলটি উইকেট নিয়ে কিছুটা ধোঁয়াশায় থাকলেও বাংলাদেশ দল নিজেদের কন্ডিশন কাজে লাগিয়ে সিরিজ জয়ের ছক কষছে। কোচ টেইট জোর দিচ্ছেন ব্যাটারদের ধারাবাহিকতার ওপর। তিনি বলেন, ‘সবাই প্রত্যাশা করে ব্যাটিং বিভাগ নিয়মিত ভালো করুক। আমরা শেষ ম্যাচে কিছু দারুণ ব্যক্তিগত পারফরম্যান্স দেখেছি। এখন ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad