Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পলাশবাড়ীতে আসামীকে গ্রেফতারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন।

পলাশবাড়ীতে আসামীকে গ্রেফতারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন।

মোঃ আবুল কালাম আজাদ পলাশবাড়ী প্রতিনিধি  ►
পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষক রিফাতকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে শিশু শিক্ষার্থী ও এলাকাবাসী। বরিশাল এলাকায় এ মানববন্ধনে অংশ নেন তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, মামলা দায়েরের কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ আজও ধর্ষণে অভিযুক্ত রিফাতকে গ্রেফতার করতে পারেনি। মানববন্ধনকারীরা রিফাতকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ভবানীপুর গ্রামের নয়া মিয়ার কন্যা নুসরাত জাহান নদী প্রতিবেশীর বাড়ী হতে গাভীর দুধ নিয়ে ফেরার পথে ধর্ষক রিফাত পথরোধ করে মুখ চেপে ধরে রাস্তার পাশে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে। ধর্ষক রিফাত একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে পলাশবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। তারপর থেকেই ধর্ষণে অভিযুক্ত রিফাত পলাতক।ছবি সংযুক্ত। 
আবুল কালাম আজাদ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad