Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাদুল্লাপুরে শিশু নিহতের ঘটনায় সড়ক অবরোধ

সাদুল্লাপুরে শিশু নিহতের ঘটনায় সড়ক অবরোধ

সাদুল্লাপুর প্রতিনিধি ►

সাদুল্লাপুর উপজেলায় ব্যাটারী চালিত অটোরিক্সা ধাক্কায় জোবায়ের নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে প্রায় এক ঘন্টা সাদুল্লাপুর-ধাপেরহাট সড়ক অবরোধ করে রাখে। বুধবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে বুধবার বিকালে উপজেলার হিংগারপাড়া কলেজ মোড় এলাকায় সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কে এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আফিজুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ওই এলাকায় সড়ক পারাপার সময় জোবায়েরকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মরা যায়। 

সুত্রটি আরও জানান, তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে স্থানীয় জনতা ওই এলাকায় টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক স্বপন কুমার ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবি অনুযায়ী ওই এলাকায় সড়কে স্পিট ব্রেকার নির্মানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক স্বপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad