Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৭ বার দেখা হয়েছে

মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টাকারী মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধা

মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টাকারী মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধা

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা পৌর মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা ও শ্মশান কমিটির সভাপতি রবিন সেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে সর্বস্তরের মানুষ। মহাশ্মশানটি পৌর এলাকার জুম্মাপাড়ায় অবস্থিত। সম্প্রতি ওই এলাকার ভূমিদস্যু মাসুদ রানা তার সহযোগী সন্ত্রাসীদের নিয়ে রাতের অন্ধকারে মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা করে। রাতেই খবর পেয়ে সেখানে উপস্থিত হলে সন্ত্রাসীরা মহাশ্মশান কমিটির সভাপতি রবিন সেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় পরেরদিন সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা এখন পর্যন্ত তা গ্রহণ করেননি। এ নিয়ে সনাতন হিন্দুদের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

পৌর শ্মশান কমিটির আয়োজনে আজ ১৪ মার্চ শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সনাতন হিন্দুরা ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।  শ্মশান কমিটির সভাপতি রবিন সেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজন প্রসাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলা আহবায়ক গোলাম রব্বানী মুসা, গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু ও লালচান বিশ্বাস সুমন, সনাতন সংঘের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের বিপুল চন্দ্র দাশ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি সুমন চক্রবর্ত্তী, কালী মন্দির কমিটির রঞ্জন সাহা, পৌর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক মানিক সরকার প্রমুখ।

বক্তারা, সদর থানায় ২৪ ঘন্টার মধ্যে পৌর মহাশ্মশান কমিটির মামলা গ্রহণ, অভিযুক্ত ভূমিদস্যু মাসুদ রানা ও তার পালিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার দাবি জানান। অন্যথায় গাইবান্ধাসহ গোটা উত্তরাঞ্চলে বৃহত্তর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি দেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad