Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২ বার দেখা হয়েছে

সাত বছর পর উল্কার নতুন গানচিত্র

সাত বছর পর উল্কার নতুন গানচিত্র

অনলাইন ডেস্ক ►

২০১৯ এ আইয়ুব বাচ্চুর সুরে উল্কা হোসেনের গানচিত্র ‘একা একা’ প্রকাশিত হয়েছিল।  প্রায় সাত বছর পর আবারও নতুন গানচিত্র নিয়ে এলেন এই কণ্ঠশিল্পী। গতকাল সংগীতার ইউটিউব চ্যানেলে ‘খোপায় জবা ফুল’  নামের গানটি প্রকাশিত হয়েছে। সুর এবং সংগীত আয়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শফিক তুহিন।

বরাবরের মতো শিল্পী নিজেই গানটি মডেল হিসেবে অংশগ্রহণ করেছেন। নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। উল্কা বলেন, ‘আমি সব সময় ভালো কথার ও ভালো সুরের গান করার চেষ্টা করি। এই গানটির কথা ও সুরে দারুণ এক মায়া আছে। গাওয়ার সময়ই আমার খুব ভালো লেগেছিল। শ্রোতাদেরও ভালো লাগবে।’ শফিক তুহিন বলেন, ‘উল্কা একাধারে মডেল, অভিনেত্রী ও গায়িকা। সবগুলো দিকেই তিনি সফল। এই গানটি তিনি দারুণ গেয়েছেন। বরাবরের মতো আমি একটা মিষ্টি সুর করার চেষ্টা করেছি। যারা শুনেছেন তারা প্রশংসা করেছেন। বাকিদের মন্তব্য শোনার অপেক্ষায় আছি।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad