Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৩ বার দেখা হয়েছে

আবহাওয়া বিষয়ক ক্লাব এর শুভ উদ্বোধন

আবহাওয়া বিষয়ক ক্লাব এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কছিম বাজার উচ্চ বিদ্যালযে জার্মান ফেডারেল ফরেণ অফিস এর আর্থিক সহায়তায়, সেভ দ্য চিলড্রেনের এর সার্বিক সহায়তা, রাইমস্ এর কারিগরী সহায়তায় এবং এসকেএস ফাউন্ডেশনের বান্তবায়নে GFFO Multi Hazard Anticipatory Action Initiatives Project  এর আওতায় স্কুল পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি Meteorological Club ev MET Club  প্রতিষ্ঠা করা হয়েছে। 

এসকেএস ফাউন্ডেশন জার্মাফেডারেল ফরেণ অফিস ফান্ডের সহায়তায় এন্টিসিপেটরী অ্যাকশন প্রকল্পের আওতায় কছিম বাজার উচ্চ বিদ্যালয়ে একটি আবহাওয়া বিষয়ক ক্লাব বা (মেট ক্লাব) যা “পড়ালেখার পাশাপাশি নতুন কিছু শিখি, দুর্যোগে সবাই নিরাপদ থাকি” “মেট ক্লাবের কার্যক্রম জনসচেতনতা বাড়াতে প্রযুক্তিগত দক্ষতার উন্নয়ন।” ইত্যাদি উদ্দেশ্যকে সামনে রেখে গঊঞ ঈষঁন টির দ্বার উম্মোচন ও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মেট ক্লাব এর দ্বার উম্মোচন ও শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রংপুর আবহাওয়াবিদ মো: মোস্তাফিজার রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। উদ্বোধনী কার্যক্রমের বর্ণাঢ্য আয়োজনে ছিল বিদ্যালয় প্রাঙ্গনে ঔষধি ও ফলজ বৃক্ষের চারা রোপন, স্টল ও প্রদর্শনী এবং মেট ক্লাব সদস্যদের উপস্থাপনা ও পরিবেশনায় গান, নাচ, কবিতা আবৃত্তি এবং নাটক। 

“মেট ক্লাব আবহাওয়াচক্র” এমন একটি প্লাটফর্ম, যা শিশু ও তরুণদের প্রযুক্তিগত দক্ষতার উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হয়। কছিম বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অতিথিগণের মধ্যে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন, এন্টিসিপেটরী একশন প্রকল্প প্রকল্প ফোকাল ও কর্মকর্তা মোঃ তাজমুল ইসলাম, এসকেএস ফাউন্ডেশন প্রকল্প কর্মকর্তা রণজিৎ কুমার পাল। সহকারী প্রকল্প কর্মকর্তা তাজনাহার আক্তার, জাকিয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মেট ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে চন্ডিপুর আলহাজ তহুরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীগণও উপস্থিত ছিলেন। চার শতাধিক ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, এলাকাবাসি উপস্থিত থেকে মেট ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান, গান, নাচ, কবিতা আবৃত্তি ও মেট ক্লাব সদস্যদের দ্বারা পরিবেশিত নাটক “অবহেলা” উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad