Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৩ বার দেখা হয়েছে

ঝিলিকের কণ্ঠে আমি যে তোমার

ঝিলিকের কণ্ঠে আমি যে তোমার

অনলাইন ডেস্ক  ►

প্রিয়দর্শনের বলিউডি হরর-কমেডি ‘ভুল ভুলাইয়া’র অন্যতম জনপ্রিয় গান ‘মেরে ঢোলনা [আমি যে তোমার]’। প্রথমবার গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। পরে তাঁর সঙ্গে অরিজিতের দ্বৈত একটি সংস্করণও আসে। তুমুল জনপ্রিয় সেই গান এবার পূর্ণাঙ্গ আয়োজনে কাভার করলেন বাংলাদেশের শি-গুী জানিতা আহমেদ ঝিলিক।
বৃহস্পতিবার গানটি তাঁর ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। গানটিতে ঝিলিকের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তামিম ইসলাম। নতুন করে সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। এম এইচ রিজভির পরিচালনায় গানের ভিডিওতে আছেন শি-গুীদ্বয়। ঝিলিক বলেন, ‘দীর্ঘদিনের ইচ্ছা ছিল, গানটি কাভার করার। অত্যন্ত কঠিন গানটির জন্য সাধনাও দরকার ছিল। চেষ্টা করেছি মূল গানটির প্রতি সুবিচার করতে।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad