
মাধুকর ডেস্ক ►
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল বুধবার সংবাদপত্র অফিস ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। গতকাল সোমবার নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সংবাদপত্রের অফিস ছুটি থাকবে। তবে ছুটির সময়ও নোয়াব সদস্যরা বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবেন। এদিকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট সারা দেশে সরকারি ছুটি থাকবে।