Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৩ মিনিট আগে
  • ২৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক ►
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবে গণশুনানি শুরু হয়েছে। প্রথম দিন বুধবার (২০ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধির শুনানি হয়। এবার ২১ থেকে ২৯ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে। নতুন দর ১ জুন থেকেই কার্যকর করার প্রস্তাব করেছে পিডিবি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে গণশুনানি চলছে। পিডিবি তাদের প্রস্তাবে জানায়, বর্তমানে প্রতি ইউনিটের পাইকারি দর ৭ টাকা ৪ পয়সা। সেখানে গত অর্থবছরে গড় খরচ ১৩ টাকা ১৯ পয়সা। এতে বছরে মোট প্রায় ৬০ হাজার কোটি টাকা ঘাটতি দাঁড়িয়েছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে চলতি অর্থবছর ঘাটতির পরিমাণ ৬৩ হাজার কোটিতে দাঁড়াতে পারে। প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা দাম বাড়ালে ঘাটতি কমতে পারে ১৩ হাজার ২৯৮ কোটি, আর ১ টাকা ৫০ পয়সা হারে দর বাড়ালে ঘাটতি কমবে সাড়ে ১৬ হাজার কোটি টাকার বেশি। গণশুনানিতে ভোক্তা অধিকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজন উপস্থিত রয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দর বাড়ানো হয়।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad