Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩৩ মিনিট আগে
  • ২১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ভক্তদের ভিড়ে বাথরুমে আশ্রয় নিতে হয়েছিল ইমরান হাশমিকে

ভক্তদের ভিড়ে বাথরুমে আশ্রয় নিতে হয়েছিল ইমরান হাশমিকে

অনলাইন ডেস্ক ►
২০০৮ সালে মুক্তি পেয়েছিল ইমরান হাশমি অভিনীত ব্লকবাস্টার ছবি ‘জান্নাত’। সম্প্রতি এই জনপ্রিয় ছবিটির ১৮ বছর পূর্তি উদযাপন করা হলো। সেই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ছবিটির পুরনো নানা স্মৃতি হাতড়েছেন অভিনেতা। আর স্মৃতিচারণ করতে গিয়েই কলকাতার বুকে ঘটে যাওয়া এক ভয়ানক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ইমরান।

তিনি জানান, ছবির জনপ্রিয়তার জেরে কলকাতায় এমন উন্মাদনা তৈরি হয়েছিল যে, ভিড়ের চাপে প্রায় পদপিষ্ট হওয়ার অবস্থা থেকে বাঁচতে তাকে শেষ পর্যন্ত বাথরুমে লুকিয়ে থাকতে হয়েছিল। ইমরান হাশমি জানান, জান্নাত মুক্তির পর দেশজুড়ে দর্শকদের উন্মাদনা এতটাই বেড়ে গিয়েছিল যে, বহু জায়গায় সাধারণ মানুষের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ত।

বিশেষ করে কলকাতার একটি অনুষ্ঠানের কথা তার এখনো স্পষ্ট মনে রয়েছে।
সেই ঘটনার বিবরণ দিয়ে ইমরান বলেন, ‘কলকাতায় একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে হঠাৎ করে এত মানুষের ভিড় জমে যায় যে পরিস্থিতি সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে প্রায় পদপিষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল।

তখন নিরাপত্তারক্ষীরা আমাকে দ্রুত সেখান থেকে সরিয়ে একটি বাথরুমের ভেতরে নিয়ে যান, যাতে আমি সুরক্ষিত থাকি।’
আজও সিনেমাপ্রেমীদের পছন্দের তালিকায় ওপরের দিকেই রয়েছে ‘জান্নাত’। কুণাল দেশমুখ পরিচালিত এই ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছিলেন সোনাল চৌহান। ২০০৮ সালে মুক্তির পর ছবিটি শুধু বক্স অফিসেই বিশাল সফল হয়নি, বরং এর গান, নিখাদ প্রেমের গল্প এবং ক্রিকেট বেটিংকে (জুয়া) ঘিরে তৈরি হওয়া টানটান কাহিনি দর্শকদের মধ্যে এক আলাদা উন্মাদনা তৈরি করেছিল। ১৮ বছর পার হয়ে গেলেও ছবিটির ক্রেজ যে এখনো কমেনি, তা ইমরানের এই স্মৃতিচারণেই আরো একবার প্রমাণিত হলো।

সূত্র : এই সময়

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad