Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আর্জেন্টাইন তারকা

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আর্জেন্টাইন তারকা

ক্রীড়া ডেস্ক ►
২০২৬ বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির। চোটে বিশ্বকাপ মিস করার শঙ্কা তৈরি হয়েছে তরুণ মিডফিল্ডার নিকো পাজের। ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭-এর হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ২১ বছর বয়সী এই ফুটবলার হাঁটুর সমস্যার কারণে সর্বশেষ পারমার বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি। জানা গেছে, এর আগে ভেরোনার বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে আঘাত পান তিনি।

প্রাথমিক পরীক্ষায় বড় ধরনের লিগামেন্ট বা পেশির চোট ধরা না পড়লেও হাঁটুর হাড়ে সমস্যা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণেই পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্কতা দেখাচ্ছে আর্জেন্টিনা শিবির। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, খেলোয়াড়ের শারীরিক অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করতে ইতালিতে চিকিৎসক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ। সেখানে ক্লাবের মেডিকেল স্টাফের সঙ্গেও কথা বলা হবে।

চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার জোর দাবিদার ছিলেন নিকো পাজ। কিন্তু সময়ের এই চোট তার বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা হয়ে আসতে পারে। বিশ্বকাপ শুরুর আগে তাই তরুণ এই তারকার ফিটনেস এখন বড় উদ্বেগের নাম হয়ে উঠেছে আর্জেন্টিনা শিবিরে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad