Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

৬ মাস পর চালু হলো রৌমারী-চিলমারী নৌরুটের ফেরি

৬ মাস পর চালু হলো রৌমারী-চিলমারী নৌরুটের ফেরি

অনলাইন ডেস্ক ►
নাব্য সংকটের কারণে বন্ধ থাকার দীর্ঘ প্রায় ৬ মাস পর আবারও চালু হলো রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের অনুকূল থাকায় ফেরি পুনরায় চালু হয়েছে।

বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ বিষয়‌টি নিশ্চিত ক‌রেছেন। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আজ বৃহস্প‌তিবার (১৪ মে‌) বিকেল সাড়ে ৩টার দিকে রৌমারী থেকে ফেরি কদমের পাইলট মো. নূর আবেদিন চিলমারীর উদ্দেশে রওনা দেয়। পরবর্তীতে কুঞ্জলতা ফেরি ট্রাফিকে যুক্ত হবে।

২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী ফেরি সার্ভিস চালু হয়। কিন্তু চালুর পর প্রায় তিন বছরের মধ্যেই নাব্য সংকটের অজুহাতে কয়েকবার ফেরি চলাচল বন্ধ হয়। সর্বশেষ ২০২৫ সালে ১৯ নভেম্বর থেকে নাব্য সংকটের কারণে পুরোপুরি বন্ধ হ‌য়ে যায় ফেরি।

রৌমারী উপজেলার ট্রাকড্রাইভার আনছার আলী বলেন, ফেরি চালু হওয়ায় আমাদের সময় ও টাকা বাঁচবে। স্থানীয় আয়নাল হক বলেন, ফেরি চালু হওয়ায় ভালো হল। এখন সামনে ঈদ, মানুষ নিশ্চিন্তায় এখন বাড়ি ফিরতে পারবে।

চিলমারীর নৌবন্দর এলাকার হামিদুল ইসলাম বলেন, কয়েক মাস ফেরি বন্ধ থাকায় পর আবার চালু হলো। আমরা চাই, সারা মাস যেন ফেরী চালু থাকে। এতে করে মানুষের ভোগান্তি কমবে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ জানান, রৌমারী ঘাট থেকে বিকেল সাড়ে ৩টার দিকে চিলমারী নৌবন্দরের উদ্দেশ্য রওনা দিয়েছে। কুঞ্জলতা ফেরির একটু কাজ বাকি আছে, আগামী সপ্তাহে যুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad