Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৫-২০২৬, সময়ঃ রাত ০৭:০১
  • ২৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দিনাজপুরে আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরে নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশে  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ইঞ্জিনিয়ার্স ডে-২০২৬ পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১ টায় দিনাজপুর কেন্দ্রের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, কেক কাটা, শপথ পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক সার্কেল কার্যালয়ে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় সড়ক সার্কেল কনফারেন্স রুমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান। স্বাগত বক্তব্য দেন আইইবি দিনাজপুর কেন্দ্রের সাধারন সম্পাদক ও এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী  মোঃ মাসুদুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য দেন আইইবি দিনাজপুর কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ, দিনাজপুর গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম হুমায়ুন কবীর, নেসকো দিনাজপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসনাত জামান, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদসহ বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সদস্য প্রকৌশলী মোঃ শামীম আখতার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ আহমেদ, হাবিপ্রবির সহকারী অধ্যাপক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম এবং আইটি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সৈকত আলীসহ আইইবির অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ ফাওজুল কবীর, হাবিপ্রবির সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ এবং প্রকৌশলী মোঃ সৈকত আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad