Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৫-২০২৬, সময়ঃ বিকাল ০৪:১২
  • ৭৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বালাসি-বাহাদুরাবাদ সেতু বাস্তবায়নের দাবি জনিয়েছি- আব্দুল করিম এম.পি

বালাসি-বাহাদুরাবাদ সেতু বাস্তবায়নের দাবি জনিয়েছি- আব্দুল করিম এম.পি

ময়নুল ইসলাম ►
গাইবান্ধা আসনের সংসদ সদস্য আব্দুল করিম বলেছেন, গাইবান্ধা তথা উত্তরাঞ্চলের উন্নয়নে দ্রুত বালাসি-বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতু বাস্তবায়ন করতে হবে। এ জন্য জনগণের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানিয়েছি।  বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার হাটলক্ষ্মীপুরে আবুল কাশেম দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় এমপি আব্দুল করিম আরও বলেন, গাইবান্ধা সদর হাসপাতালের সেবার মান উন্নয়ন, কৃষি বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ স্থাপন ও মাদক নির্মূলে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। এলাকার রাস্তা সংস্কার ও উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদ্রাসা সুপার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, সহকারী সুপার আব্দুল মোন্নাফ, নাজমুল হোসেন,

খিদির শরীফ আল ওয়াহেদীয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল ওয়াহেদ সরকার, লক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম, সেক্রেটারী শাহ আলম, ইউপি সদস্য  মিজানুর রহমান মিজান, জামায়াত নেতা মিজু আহমেদ  প্রমুখ।  উল্লেখ্য, ৪৪ হাজার মিটার দৈর্ঘ্যরে এ সীমানা প্রাচীর নির্মাণে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad