Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দিনাজপুরে বৈশাখী ঝড়ে উপড়ে পড়ল একাধিক বিদ্যুতের খুঁটি

দিনাজপুরে বৈশাখী ঝড়ে উপড়ে পড়ল একাধিক বিদ্যুতের খুঁটি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর বিরল উপজেলায় আকস্মিক বৈশাখী ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। বুধবার (৬ মে) দুপুরে প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সময় উপজেলার বিরল দিনাজপুর সড়কের বানিয়াপাড়া–ভবানীপুর রেল ঘুমন্টি এলাকা থেকে দক্ষিণ দিকে রেললাইনের পাশ দিয়ে একের পর এক বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে যায়। এতে অন্তত ১৭ থেকে ১৮টি খুঁটি ভেঙে ধানক্ষেতের পানিতে পড়ে থাকে এবং কয়েকটি ইউনিয়ন সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়। 

উপজেলার ধর্মপুর, ফরাক্কাবাদ, রানীপুকুর, ভান্ডারা সহ বেশ কয়েকটি ইউনিয়ন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতায় ৩৩ ও ১১ কেভি লাইনের প্রায় ১৭ থেকে ২০টি খুঁটি হেলে পড়ে  যায় এবং বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় বিদ্যুৎ বিভাগ । 

ফলে পুরো এলাকায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে; ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও নিত্যদিনের কাজকর্মে চরম ভোগান্তি নেমে আসে। বিদ্যুতের খুঁটি আর তার ধানের সাথে পানির তে নিমজ্জিত হয়ে রয়েছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এই এলাকার মানুষ।  বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, পুরো লাইনের নিরাপত্তা নিশ্চিত করে পর্যায়ক্রমে পুনরায় সংযোগ চালু করা হবে। তবে সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে।   

প্রত্যক্ষদর্শী হাসান আলী বলেন, হঠাৎ করেই ঝড় শুরু হলে বিকট শব্দে খুঁটিগুলো একে একে ভেঙে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়।  স্থানীয় বাসিন্দা সুবল চন্দ্র রায় জানান, পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটি আর তার পানির মধ্যে ডুবে ছিল, যা খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত।  ভুক্তভোগী মনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎ না থাকায় রাত কাটানো কঠিন হয়ে পড়েছে। শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে চরম দুর্ভোগে আছি।  

অপর বাসিন্দা আকবর আলী বলেন, দ্রুত সংযোগ বন্ধ করায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে, তবে দ্রুত মেরামত জরুরি। অন্যথায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ও পরীক্ষার্থীরা চরমভাবে দুর্ভোগে পড়তে হবে।  দিনাজপুর বিরল বিদ্যুৎ বিভাগের উপ-মহাব্যবস্থাপক আব্দুর রশিদ জানান, ক্ষতিগ্রস্ত লাইনগুলো ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত সংস্কার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, বিকল্প ব্যবস্থার মাধ্যমে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad