
অনলাইন ডেস্ক ►
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার ফলে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার অফিস সময়সূচিতে পরিবর্তন এনেছে। আজ ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি ও লেনদেনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশনা দেবে। তবে জরুরি পরিষেবা এই সময়সূচির বাইরে থাকবে।