Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৮ ঘন্টা আগে
  • ৪৭ বার দেখা হয়েছে

বাংলা নববর্ষ পালনে গাইবান্ধায় প্রস্তুতি সভা

বাংলা নববর্ষ পালনে গাইবান্ধায় প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক  

বাংলা নববর্ষ ১৪৩৩ পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা। বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, এনডিসি মো. সাব্বির হোসেন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী সরকার, এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী মো. আশরাফুল আলমসহ জেলা জাসাস, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, রোভার স্কাউট, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী পহেলা বৈশাখ স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাধীনতা প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হবে। এছাড়া ওইদিন স্বাধীনতা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা ও সাংস্কৃতি অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad