Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৫ ঘন্টা আগে
  • ২৮ বার দেখা হয়েছে

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৭০ জন নিখোঁজ, বাংলাদেশিসহ উদ্ধার ৩২

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৭০ জন নিখোঁজ, বাংলাদেশিসহ উদ্ধার ৩২

অনলাইন ডেস্ক ►

ভূমধ্যসাগরে একটি অভিবাসনপ্রত্যাশীবাহী কাঠের নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৭০ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ৩২ জনকে জীবিত এবং ২ জনের মরদেহ উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। উদ্ধার হওয়া জীবিতদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি এবং মিসরের নাগরিক রয়েছেন। ইতালীয় এনজিও সংস্থা ‘মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান’ (এমএসএইচ) এবং ইতালির কোস্টগার্ডের বরাত দিয়ে গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধার হওয়া যাত্রীদের ভাষ্যমতে, সাগরে উত্তাল ঢেউ এবং বৈরী আবহাওয়ার কারণে ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়। জার্মান সংস্থা ‘সি-ওয়াচ’-এর আকাশ পর্যবেক্ষণে নৌকাটি উল্টে যাওয়ার দৃশ্য ধরা পড়ে, যেখানে যাত্রীদের ধ্বংসস্তূপের ওপর বাঁচার আকুতি করতে দেখা যায়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, লিবিয়ার তাজাউর উপকূল থেকে যাত্রা করা নৌকাটিতে মোট ১০৫ জন যাত্রী ছিল। লিবিয়ার বৌরি অয়েল ফিল্ড থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে এসএসএইচ ইউরোপীয় দেশগুলোকে নিরাপদ অভিবাসন নীতিমালা গ্রহণের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগর রুটটি অন্যতম জনপ্রিয় হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের তথ্যমতে, কেবল ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত এই সাগর পাড়ি দিতে গিয়ে ৭২৫ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad