Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে

জীবনের নতুন অধ্যায়টা খুব উপভোগ করছি: জেফার

জীবনের নতুন অধ্যায়টা খুব উপভোগ করছি: জেফার

অনলাইন ডেস্ক ►

ঠিক ৫৪ দিন আগে ভালোবেসে উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন সংগীতশিল্পী জেফার রহমান। খানিক উড়নচণ্ডী স্বভাবের এই তারকা যেন বিয়ের পর অনেকটাই বদলে গেছেন, জীবনে এসেছে নতুন পরিবর্তন। বিয়ে, দাম্পত্য জীবন নিয়ে এখন পর্যন্ত তাদের কেউই কথা বলেননি। নতুন অধ্যায় ও কাজের নানা দিক নিয়ে এবার কালের কণ্ঠের সঙ্গে খোলামেলা কথা বলেছেন গায়িকা-অভিনেত্রী। শুরুতেই জানতে চাই, জীবনের নতুন অধ্যায় অর্থাৎ দাম্পত্য জীবন কেমন কাটছে?

আমি শুধু এটুকুই বলতে চাই, আলহামদুলিল্লাহ। আমার নতুন এই অধ্যায়টা খুব উপভোগ করছি। কাজের প্রতি আমি অনেকটাই নিবেদিত এবং মনোযোগী। তাই আমার জন্য একজন সাপোর্টিভ ও বোঝাপড়াসম্পন্ন সঙ্গী থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমার সঙ্গী সেই বিষয়টাকে সম্মান করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাকে ভীষণভাবে সাপোর্ট করেন। হঠাৎ করেই বিয়ের খবর সামনে এলো-সিদ্ধান্তটা কি হুট করেই নেওয়া?

বলা যায়। নিশ্চিতভাবেই এটা আমাদের জীবনের একটা বিশাল পদক্ষেপ। আমরা সত্যিই খুবই ভাগ্যবান যে আমাদের কাছের মানুষজন পরিবার ও বন্ধুরা-আমাদের এই নতুন যাত্রাকে তাদের আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে উদযাপন করেছেন।

আমরা চেয়েছিলাম শুধু নিজেদের কাছের মানুষগুলোকে নিয়ে ছোট করে এই মুহূর্তটা উদযাপন করব এবং সেটাই করেছি। বিয়ের প্রতিটি আয়োজন আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ সত্যিই আমরা প্রতিটি অনুষ্ঠানে দারুণ সময় কাটিয়েছি। আমাদের বন্ধু ও পরিবারের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad