Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৩ বার দেখা হয়েছে

কুসুমকণ্ঠে নাতে রাসুল

কুসুমকণ্ঠে নাতে রাসুল

অনলাইন ডেস্ক ►

অভিনয়ের পাশাপাশি গানেও দখল রয়েছে কুসুম শিকদারের। নজরুলগীতি ও ধ্রুপদি সংগীতে দীক্ষা নিয়েছিলেন। তবে গান প্রকাশ করেন কালেভদ্রে। ২০১৭ সালে ‘নেশা’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন। দীর্ঘ ৯ বছর পর এবার নিয়ে এলেন নাতে রাসুল ‘সে যে আমার কামলিওয়ালা’। 
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে গানটি উন্মুক্ত করেছেন কুসুম। এর কথা ও সুর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। নতুন করে সংগীতায়োজন করেছেন সজীব খান। গানের ভিডিওতে আছেন কুসুম নিজেই। ভিডিও নির্মাণে মুস্তফা তারিক হাদী। কুসুম জানান, আগে থেকেই নজরুলগীতি চর্চা থাকায় গানটি স্বচ্ছন্দে গাইতে পেরেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad