
ইউএনবি ►সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে নিজেদের বাংলাদেশি হিসেবে ভাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্র ও সমাজে দল, মত, ধর্ম ও বর্ণের পরিচয় যেন মানুষের মধ্যে বিভেদ ও বৈষম্য সৃষ্টির কারণ না হয়। এ উপলব্ধি থেকেই দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ রাখতে স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ... বিস্তারিত

দিনাজপুর প্রতিনিধি ►দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে শ্রীশ্রী কান্তজিউ যুগল বিগ্রহের ঐতিহ্যবাহী নৌবিহারে নৌকা ডুবে নিখোঁজ হওয়া স্বাক্ষর কুন্ডু টয়ের (২৫) মরদেহ প্রায় ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যার দিকে নৌকাডুবির স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ঢেপা নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত স্বাক্ষর কুন্ডু টয় দিনাজপুর শহরের কালিতলা এলাকার বাসিন্দা।... বিস্তারিত

বাসস ►টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক ও ক্ষতিকর উপাদানের উপস্থিতি যাচাই এবং এ বিষয়ে মান নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সদস্য সেলিনা সুলতানার কার্যপ্রণালি বিধির ৭১ বিধির আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে শিল্পমন্ত্রী এ কথা জানান।শিল্পমন্ত্রী বলেন, সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানের... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মঙ্গলবার রাতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে চার দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কর্মবিরতির পাশাপাশি হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের উপপরিচালক ডা. মনজুর মোর্শেদের কার্যালয়ে তালা... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►ব্যাট হাতে ঝড় তোলার জন্যই বেশি পরিচিত তিনি। তবে চামিরা আতাপাত্তু যে বল হাতেও ভয়ংকর হয়ে উঠতে পারেন, দুবাইয়ে তার প্রমাণ মিলল আরও একবার। এবার এমন স্পিনজাদু দেখালেন শ্রীলঙ্কার অধিনায়ক, যার সামনে দাঁড়াতেই পারল না ইন্দোনেশিয়ার মেয়েরা।নারী এশিয়া কাপে বুধবার শ্রীলঙ্কার দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৯ রানেই গুটিয়ে যায় ইন্দোনেশিয়া। আর তাদের ব্যাটিং ধসের নেপথ্যে একাই নেতৃত্ব দিয়েছেন আতাপাত্তু। ৪ ওভার বল করে মাত্র ৫ রান খরচায়... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►চীন-নেপাল সীমান্তের হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২১৬ জন। বুধবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। একই দুর্যোগে সীমান্তের তিব্বত অংশে ২১ জন নিহত ও ৫৪১ জন নিখোঁজ রয়েছেন। দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ এবং নিখোঁজ ৪ হাজার ৭৫৭ জনে।গত ২৬ আগস্ট নেপাল চীন সীমান্তের পার্বত্য এলাকায় বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ে। এতে লেন্দে... বিস্তারিত