Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কেন গুরুত্বপূর্ণ টেস্টে খেলতে পারছেন না মুশফিক?

কেন গুরুত্বপূর্ণ টেস্টে খেলতে পারছেন না মুশফিক?

অনলাইন ডেস্ক ►
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচাতে বাকি থাকা সবগুলো টেস্টই বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ, মিরপুর টেস্ট তো বটেই। অথচ এমন একটা ম্যাচে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে পাচ্ছে না দল। মূলত ডানহাতের তর্জনী আঙ্গুলের চোটে এই টেস্টে নেই একশোর বেশি টেস্ট খেলা বাংলাদেশের একমাত্র ক্রিকেটার।  

মঙ্গলবার নেটে ব্যাট করার সময় একটা বল আঘাত হানে মুশফিকের হাতে। তাৎক্ষণিকভাবে অনুশীলন থামিয়ে মাঠ ছাড়েন তিনি। তখনই একটা শঙ্কা দেখা গিয়েছিলো। তবে টিম ম্যানেজমেন্ট থেকে বারবারই আশার কথা শোনানো হচ্ছিলো। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছিলেন, মুশফিকের চোট ‘ওরকম’ কিছু নয়। বুধবার ম্যাচের দিক সকালে এসে দেখা মেলে ভিন্ন চিত্র।

ওয়ার্মআপে না থাকাতেই পরিস্কার হয়ে যায় খেলছেন না মুশফিক। একাদশেও মেলে তার প্রমাণ। পরে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম ব্যাখ্যা দিয়ে জানান মুশফিকের না থাকার কারণ, ‘মুশফিকুর রহিম গতকালকে প্র্যাকটিসের সময় ডান হাতের তর্জনীতে একটা ব্যথা পেয়েছেন। পরবর্তীতে থেকে তিনি অবজারভেশনে ছিলেন।

আজকে সকাল পর্যন্ত আশানুরূপ উন্নতি হয় নাই। তো এটা একটা কনকিউশন ইনজুরি। আমরা আশা করতেছি যে আগামী তিন দিনের মধ্যে এটা রিকভার করে যাবে। পরের টেস্টে তাকে পাওয়া যাবে।‘ সিলেটে ৫ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad