Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে বিরোধীদের তৎপরতা

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে বিরোধীদের তৎপরতা

অনলাইন ডেস্ক ►

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে (নেসেট) কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) অর্জন করতে না পারায় সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা কাটছে না। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে বিকল্প সরকার গঠনের লক্ষ্যে গত বৃহস্পতিবার দফায় দফায় বৈঠক করেছেন বিরোধী শিবিরের শীর্ষ নেতারা।

চূড়ান্ত ফলাফল অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট ৫৩টি আসন পেলেও, বিরোধীরা ডেমোক্র্যাটস এবং আরব জোটের দলগুলোকে (যাদের মোট আসন ১৯টি) সঙ্গে নিয়ে সরকার গঠনের হিসাব মেলাতে চাইছে। আরব দলগুলোকে জোটে ভেড়ানো নিয়ে বিরোধী শিবিরের অন্দরে কিছুটা মতানৈক্য থাকলেও আলোচনা চালিয়ে যাচ্ছেন দলগুলোর নেতারা। এদিকে নিজের ডানপন্থী জোটের ঐক্য ধরে রাখতে উগ্র ডানপন্থী শরিকদের সঙ্গে বৈঠক করে শক্ত অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুও। আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad