Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৭ মিনিট আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ

এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ

অনলাইন ডেস্ক ►
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রবিবার (১ নভেম্বর) শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিটি বিষয়ে ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ড নির্বাচন করে আবেদন করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

আবেদনের সময় পরীক্ষার্থীর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে। তাতে আরো বলা হয়, পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি বিকাশ, নগদ, ডিবিবিএল রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। পোর্টালের ‘চেক’ বাটনে ক্লিক করে ফি পরিশোধের বিস্তারিত তথ্য জানা যাবে। ফি পরিশোধের পর আবেদন পোর্টালে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ফি দিয়ে একবার আবেদন জমা দেওয়ার পর নতুন করে বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয় প্রত্যাহার করা যাবে। পরে নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad