সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক ►হিন্দু ধর্মালম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল শুক্রবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লীলা র্কীতন, শ্রীকৃষ্ণের পূজা ও পূজাঅন্তে প্রসাদ বিতরণ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে। ভিএইড রোডস্থ কালীবাড়ি মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক... বিস্তারিত

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়

তরমুজ চাষে স্বাবলম্বী দিনাজপুরের মিনহাজ

দিনাজপুর প্রতিনিধি ►শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিতে সফলতার নজির গড়েছেন দিনাজপুরের বোচাগঞ্জের তরুণ কৃষি উদ্যোক্তা মিনহাজ উদ্দিন। উপজেলার রণগাঁও ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের বাসিন্দা এবং ঢাকার তামীরুল মিল্লাত কামিল মাদরাসার ফাজিল (অনার্স) পড়ুয়া এই শিক্ষার্থী শখের বশে শুরু করেছিলেন তরমুজ চাষ, যা এখন তার আয়ের বড় উৎস হয়ে দাঁড়িয়েছে।মিনহাজ জানান, আলিম পরীক্ষার পর শখের বশে দুই প্যাকেট বীজ দিয়ে শুরু করেছিলেন চাষাবাদ। প্রথমবার সফল... বিস্তারিত

দুপুরের মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক ►দেশের ১২ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে... বিস্তারিত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ

বগুড়া প্রতিনিধি ►বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা কর্তৃক আয়োজিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নাগরিক সমাবেশ শুক্রবার বিকেল ৩টায় বগুড়া মহানগরের খোকনপার্কে অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মামুন রহমানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  কেন্দ্রীয় খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।প্রধান অতিথির বক্তব্য শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন, ৭২-র রাজনৈতিক ব্যবস্থাকে বাতিল করতে হবে। ৪৭,... বিস্তারিত

হঠাৎ অবসরে স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

অনলাইন ডেস্ক ►মাত্র দেড় মাস আগে সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরেছেন। সেই সুখস্মৃতি নিয়েই স্পেন জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মার্কোস ইয়োরেন্তে। ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার গত রাতে ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। কয়েক সপ্তাহ আগেই বিশ্বকাপ জেতা ইয়োরেন্তের হঠাৎ অবসরের ঘোষণা অনেকের কাছে বিস্ময়কর লাগতে পারে। তবে তিনি জানিয়েছেন, বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া বা স্পেনের শিরোপা জেতার সঙ্গে তার সিদ্ধান্তের কোনো... বিস্তারিত

নেপালে বিপর্যয় : সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে অকল্পনীয় মানবিক দুর্ভোগ

অনলাইন ডেস্ক ►কোথাও বুকভাঙা আর্তনাদ, কোথাও-বা শেষবারের মতো প্রিয় মানুষটির নিথর দেহটা একটু ছুঁয়ে দেখার আকুতি। নেপালের তীব্র খরস্রোতা ত্রিশূলী নদীর তীরে দাঁড়িয়ে থাকা ৭০ বছরের বৃদ্ধ দিল বাহাদুর শ্রেষ্ঠাকে দেখলে চোখের পানি ধরে রাখা কঠিন। ঘরবাড়ির ধ্বংসস্তূপে খালি হাতে মাটি খুঁড়ছেন তিনি; স্ত্রীর মরদেহটা খুঁজে পেতে তাঁর কাছে সামান্য একটা কোদালও অবশিষ্ট নেই। দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ৫০ বছরের জীবনসঙ্গী যমুনা শ্রেষ্ঠা পাহাড়ি ঢল... বিস্তারিত