Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সিলেটের হিলালের নতুন ঠিকানা বসুন্ধরা কিংস

সিলেটের হিলালের নতুন ঠিকানা বসুন্ধরা কিংস

অনলাইন ডেস্ক ►

সিলেটের বিভিন্ন মাঠে একের পর এক দুর্দান্ত সেভ। কখনো একা দলকে বাঁচিয়েছেন, কখনো গোলপোস্টের নিচে হয়ে উঠেছেন ম্যাচের নায়ক। সেই মুহূর্তগুলোই ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ‘ক্ষ্যাপের’ মাঠের পরিচিত মুখ গোলরক্ষক হিলাল আহমেদের এবার ঠিকানা দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। ২৪ বছর বয়সী এই গোলরক্ষক নতুন মৌসুমে নাম লিখিয়েছেন কিংসে। ‘ক্ষ্যাপের’ ফুটবল থেকে এবার পেশাদার ফুটবলের বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ হিলালের সামনে।

ঢাকার ফুটবলেও অবশ্য নতুন নন তিনি। তৃতীয় বিভাগ লিগ দিয়ে শুরু হয়েছিল পথচলা। এরপর দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, সিনিয়র ডিভিশন পেরিয়ে খেলেছেন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগেও (বিসিএল)। বিসিএলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে খেলেছেন এই গোলরক্ষক। তবে গত কয়েক বছরে সিলেট অঞ্চলের বিভিন্ন মাঠে ‘ক্ষ্যাপের’ ফুটবলে তার দুর্দান্ত পারফরম্যান্সই এনে দেয় আলাদা পরিচিতি। ফেসবুকে ছড়িয়ে পড়া তার একের পর এক সেভ নজর কাড়ে ফুটবলপ্রেমীদের। এবার সেই পরিচিতি কাজে লাগিয়ে দেশের শীর্ষ ক্লাবে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান হিলাল।

বসুন্ধরা কিংসে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই গোলরক্ষক। হিলাল বলেন, ‘আমি খুবই খুশি এবং গর্বিত বসুন্ধরা কিংসে সুযোগ পেয়ে। নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল দেশের সেরা ক্লাবে খেলব। খালেদ স্যারের (খালেদ আহমেদ) কারণে কিংসে যোগ দিতে পেরেছি। আশা করি, ভালো কিছু হবে।’ ক্ষ্যাপের মাঠের সেই পরিচিত গোলরক্ষক এখন দেশের শীর্ষ ক্লাবের জার্সিতে। হিলালের জন্য সামনে তাই নতুন গল্প লেখার অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad