Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-৯-২০২৬, সময়ঃ সকাল ০৯:২১
  • ১৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

অনলাইন ডেস্ক ►

চীন-নেপাল সীমান্তের হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২১৬ জন। বুধবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। একই দুর্যোগে সীমান্তের তিব্বত অংশে ২১ জন নিহত ও ৫৪১ জন নিখোঁজ রয়েছেন। দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ এবং নিখোঁজ ৪ হাজার ৭৫৭ জনে।

গত ২৬ আগস্ট নেপাল চীন সীমান্তের পার্বত্য এলাকায় বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ে। এতে লেন্দে খোলা নদীতে বিপুল পানি ও পাথর জমে বাঁধ ভেঙে যায়। পরে সেই স্রোত ভোতে কোশি বা ত্রিশূলী নদীতে নেমে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

নেপালের তিনটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার স্রোতে মানুষ, গবাদিপশু, ঘরবাড়ি ও সরকারি অবকাঠামো ভেসে যায়। রাস্তাঘাট ও বিদ্যুৎ প্রকল্পও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি নদী, বিদ্যুৎকেন্দ্র ও ধসে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চলছে। নিখোঁজের সংখ্যা বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad