Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে ১৩৯টি মন্দিরে সাড়ে ৮৩ মেট্রিক টন চাল বিতরণ

সুন্দরগঞ্জে ১৩৯টি মন্দিরে সাড়ে ৮৩ মেট্রিক টন চাল বিতরণ

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সরকারি সহযোগিতা হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩৯টি দূর্গা পুজা মন্দির ও মন্ডপে ৬০০ কেজি করে ৮ মেট্রিক টন ৪০০ কেজি জিআর চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পনের ইউনিয়ন ও একটি পৌর এলাকায় অনুষ্ঠিতব্য ১৩৯টি পূজা মন্দির ও মন্ডপে ইতোমধ্যে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের জন্য প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেই সাথে প্রতিটি মন্ডপে ৬০০ কেজি করে জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার এ বরাদ্দ প্রতিটি মন্দির ও মন্ডপ কমিটির নিকট ডিও হিসেবে দেওয়া হয়েছে। সরকারের এই সহযোগিতা পেয়ে হিন্দু সম্প্রদায়ের মাঝে উৎসবের আমেজ আরো বেড়ে গেছে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সরকারের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সুষ্ঠুভাবে পূজা উদ্ধসঢ়;যাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি জানান, শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে প্রশাসনিক ভাবে সকল মন্দির ও মন্ডপে পুলিশ, আনছার ও ভিডিপি মোতায়েনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হিন্দু সম্প্রদায় যাতে শারদীয় দূর্গা পূজা উদযাপন করতে পারে সে ব্যাপারে প্রশাসন অত্যন্ত সর্তক। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad