
নিজস্ব প্রতিবেদক
“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী দিনের পর্যটন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এর আগে একটি র্যালি জেলা প্রশাসন কার্যালয় চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ, গাইবান্ধা জেলার স্থানীয় পর্যটন সম্ভাবনাময় স্থানগুলোর সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কে.এম. হেদায়েতুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল বিদ্রোহ কুমার কুন্ডু, গাইবান্ধা জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, এসকেএস ফাউন্ডেশন সমন্বয়কারী আশরাফুল আলম। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন।
জেলা পর্যটন সম্ভাবনা শীর্ষক তথ্য ভিডিও প্রেজেন্টেশন করেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জান্নাত। তিনি বলেন, আন্তর্জাতিক মানের আধুনিক আবাসন, সুইমি পুল, সবুজ পার্ক এবং সুস্বাদু খাবারের সমন্বযে পর্যটকদের প্রথম পছন্দ। জেলা পর্যটন ব্র্যান্ডের সঙ্গে স্থানীয় আবাসন ও সেবাদাতাদের সমন্বয় করা যায়। গাইবান্ধার পর্যটন কেন্দ্র মধ্যে রয়েছে এসকেএস ইন, মদনেরপাড়ার ফ্রেন্ডশিপ সেন্টার, গাইবান্ধা পৌরপার্ক, বালাসীঘাট, ভরতখালী মন্দির/জমিদারবাড়িসহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ঐতিহ্যবাহী স্থাপনা ও স্থানীয় ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশকে পর্যটন অভিজ্ঞতার অংশ কর জয়। স্থাপনার ইতিহাস, স্থাপত্য ও স্থানীয় কাহিনি তথ্যফলকের মাধ্যমে উপস্থাপন করা যেতে পরে।

পিআইডি, রংপুর জানান
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যে রংপুরে ‘বিশ্ব পর্যটন দিবস, ২০২৬’ উদ্যাপিত হয়েছে। গতকাল রবিবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলাপ্রশাসন ও পর্যটন মোটেল যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক তানবিরুল ইসলাম, পর্যটন মোটেলের ব্যবস্থাপক মোঃ ছালেম শেখ, চিকলি ওয়াটার পার্কের জিএম আবু হেনা মোঃ সরওয়ার জাহান শামীম, ভিন্ন জগতের এজিএম মোঃ রিফায়েত বারী, রংপুর ট্যুরিষ্ট পুলিশের এএসপি মোঃ মোজাম্মেল হক প্রমুখ। আলোচনাসভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপূর্বে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।