Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ মিছিল সমাবেশ

গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ►

ডিজেল পেট্রোল কেরোসিন অকটেনের দাম বৃদ্ধির প্রতিবাদে, সার সরবরাহ নিশ্চতকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, কৃষক নেতা ছাদেকুল ইসলাম মাস্টার, গোলাম রব্বানী মুসা প্রমুখ। 

কমরেড মিহির ঘোষ তার বক্তব্যে বলেন, একটি শিশু জন্মের পর থেকে বোঝা যায় সে দুষ্ট হবে নাকি মেধাবী হবে। বর্তমান সরকারে বয়স ৬ মাস হলেও এরই মধ্যে তার কার্যক্রমে বোঝা যাচ্ছে এরা জনগণকে শান্তিতে রাখবে না। সেইসাথে বিরোধীদলের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বলেন, বিরোধী দল জনগণের পক্ষে না থেকে আমেরিকা সা¤্রাজ্যবাদের সাথে আছে। বক্তারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad