Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে ৮ জুয়াড়িসহ এক ইউপি সদস্য আটক

গোবিন্দগঞ্জে ৮ জুয়াড়িসহ এক ইউপি সদস্য আটক

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুয়া খেলার সামগ্রী সহ ৮ জুয়াড়ি ও শাহীন মেম্বার নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় একটি দেশী অস্ত্র উদ্ধার করা হয়। জেলার গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে শনিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ শহরের ঝংকার স্পোর্টিং ক্লাবে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে খেলার সামগ্রীসহ ৮জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মুত আমজাদ হোসেন সরকারের পুত্র শাহ আলম সাজু, মহিমাগঞ্জের মৃত আবু কাশেমের পুত্র শফিকুল আজম, পৌর এলাকার কালিকাডোবা গ্রামের মৃত শামসুল ইসলামের পুত্র রফিকুল ইসলাম, বুজরুক বোয়ালিয়া গ্রামের মৃত নুরুজ্জামানের পুত্র শাহজাহান আলী, কামারদহ ইউনিয়নের বকচর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ফারুক হোসেন ডাবলূ, বুজরুক বোয়ালিয়ার মৃত মদন আগরওয়ালার পুত্র রবি আগারওয়ালা, চক গোবিন্দ এলাকার মৃত শামচ উদ্দীনের পুত্র মোখলেছুর রহমান, মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশ পুর গ্রামের মৃত শামসুজ্জোহার পুত্র আশরাফুল ইসলাম।

এছাড়াও উপজেলা মহিমাগঞ্জ এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান চালানোর সময় ডিবি পুলিশের কজে বাঁধা প্রদান ও তাদের ওপর চড়াও হওয়ার অভিযোগে মহিমাগঞ্জ ইউপি’র সদস্য ও পান্তামারী গ্রামের মোঃ জামাল শেখের পুত্র শাহীন শেখকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোতালিব হোসেন জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গোপাল মোহন্ত গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad