Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার, গ্রেপ্তার ৩

গাইবান্ধায় ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচারের প্রস্তুতিকালে এই মূর্তিগুলো জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: আলিপ হোসেন (২২), পিতা: আরিফ হোসেন, গ্রাম: দইহারা, মোছা. সরজিনা আক্তার (৩০), স্বামী: বুরুজ মিয়া, গ্রাম: দইহারা, এনামুল হক (৫০), পিতা: মৃত আবুল কাশেম, গ্রাম: পন্ডিতপুর জিড়াই।

বিজিবি জানায়, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে মূল্যবান কষ্টিপাথরের মূর্তিগুলো পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশের যৌথ দল দইহারা গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় অভিযুক্তদের হেফাজত থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়। 
পরবর্তীতে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরে ডিজিটাল মেশিনে মূর্তিগুলোর মান ও ওজন যাচাই করা হয়। বড় মূর্তিটির ওজন প্রায় ১১৯ কেজি এবং ছোটটির ওজন প্রায় ১৬ কেজি ৮৭০ গ্রাম। বিজিবির নির্ধারণ অনুযায়ী উদ্ধার হওয়া মূর্তি দুটির বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad