Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৩ মিনিট আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে অটোভ্যান উল্টে ১ যাত্রী নিহত ॥ আহত ২

গোবিন্দগঞ্জে অটোভ্যান উল্টে ১ যাত্রী নিহত ॥ আহত ২

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারী চালিত অটোভ্যান উল্টে গাছের সাথে ধাক্কা লেগে আমিনুল ইসলাম (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছে। নিহতের বাড়ী শাখাহার ই্উনিয়নের বৈরাগীহাট এলাকায়। এ ঘটনায় আরো ২ যাত্রী আহত হয়। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বেড়া বিশুলিয়া আমবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি ব্যাটারী চালিত অটোভ্যান দ্রুতগতিতে যাওয়ার সময় অটোভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগলে অটোভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আমিনুল নামে এক যাত্রী নিহত ও ২ যাত্রী আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গোবিন্দগঞ্জ থানার রৈবাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাইছুর রহমান দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad