Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৫ মিনিট আগে
  • ২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রাজশাহীতে বন্যার কবলে ৮ বিদ্যালয়, শিক্ষার্থীদের ভোগান্তি

রাজশাহীতে বন্যার কবলে ৮ বিদ্যালয়, শিক্ষার্থীদের ভোগান্তি

রাজশাহী সংবাদদাতা ►

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মার চর এলাকায় গত এক সপ্তাহ ধরে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি জীবন যাপন করছে। বন্যায় যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় গত ৯ সেপ্টেম্বর থেকে ছয়টি সরকারি প্রাথমিক ও দুটি উচ্চবিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের অসুবিধার কথা বিবেচনা করে উপজেলা শিক্ষা অফিস এ সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যালয়গুলো হলো-চকরাজাপুর উচ্চবিদ্যালয়, পলাশি ফতেপুর উচ্চবিদ্যালয় এবং চৌমাদিয়া, আতারপাড়া, পশ্চিম চর কালিদাসখালী, পলাশি ফতেপুর, লক্ষ্মীনগর ও চর কালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

স্থানীয় শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা বন্যার পানির কারণে আসতে পারছে না। এছাড়া চরাঞ্চলের ফসলি জমি তলিয়ে যাওয়ায় এবং গবাদি পশু নিয়ে চরবাসীরা চরম মানবেতর জীবনযাপন করছেন। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিতদের নিয়মিত ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad