
উজ্জল চক্রবর্ত্তী ►
গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার ২০২৫ সালের জুনিয়র বৃত্তি এবং ২০২৬সালের এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো: মিজানুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন, শাহ রেজা বিপ্লব, শিক্ষার্থী এএসএম আরশ সালেহীন, ইহসানুল হক মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের এসএসসির ৬৭ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং ২৩জন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদক ও অন্যান্য সকল অপরাধ থেকে সকলকে দুরে থাকতে হবে। থাকতে হবে দুর্নীতিমুক্ত। তবেই বাংলাদেশ সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। তিনি মোবাইল ফোন পরিহার করে সকলকে পড়ালেখায় আরও গতি বৃদ্ধির আহবান জানান।