
অনলাইন ডেস্ক ►
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বৃষ্টির বাগড়ায় খেলা পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ মাঠে গড়াতে পারেনি। তবে আইসিসি র্যাংকিংয়ে চীন (৩৬তম) থেকে বাংলাদেশ (১০ম) এগিয়ে থাকায় নিয়ম অনুযায়ী নিগার সুলতানা জ্যোতির দল সরাসরি শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করে।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ ভারত ও জাপানের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে। আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালের লক্ষ্যে বাংলাদেশ তাদের শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে। উল্লেখ্য, এর আগে এশিয়ান গেমসে বাংলাদেশ দুইবার রুপা এবং একবার ব্রোঞ্জ পদক জয় করেছে।