Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

অনলাইন ডেস্ক ►
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুল হকের (৩৮) মরদেহ হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার জিনাজপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁর মরদেহ হস্তান্তর করে বিএসএফ। নিহত আসাদুল পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আবদুল ওয়াজেদের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, গত শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তের ৩৩৩ নম্বর পিলারের কাছে মই দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন কয়েক জন বাংলাদেশি। এ সময় ভারতের উত্তর দিনাজপুরের ৬৩ নম্বর চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহল দল তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আসাদুলসহ তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ সদস্যরা তাঁদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুলের মৃত্যু হয়।

গুলিতে আহত অপর দুই বাংলাদেশি হলেন পীরগঞ্জ উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম এবং নারায়ণের ছেলে শ্রী উদা। অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। শনিবার তাঁদের ভারতের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

এদিকে আসাদুলের মৃত্যুর ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা দেখা দিলে রোববার দুপুরে চান্দেরহাট সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বিজিবির পক্ষে নেতৃত্ব দেন।লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের সঙ্গে আলোচনা করে মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার রাতে বিএসএফ মরদেহটি হস্তান্তর করে। পরে সেটি নিহতের পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad